কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের

কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে
সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছে।

ফুটবল খেলা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিকুর রহমান নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সে  শুক্রবার (২১ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৪ জন কে আটক করেছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিজপাড়া ও হরিশ্বর গ্রামের যুবকরা ফুটবল খেলার আয়োজন করে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে আশিকুর রহমান ও আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। খেলার মাঠের ঝগড়ার জের ধরে শুক্রবার সন্ধ্যা ৮ টার দিকে কাউনিয়া গালর্স স্কুলে মোড়ে আতিকুর রহমান ও কলেজ ছাত্র আশিকুর রহমানের মধ্যে সংঘর্ষ হয়।

এতে আশিকুর রহমান সহ ৫ কিশোর আহত হয়। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুত্বর আহত আশিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সে মারা যায়। আশিকুর রহমান উপজেলার হরিশ্বর স্টেশন কলোনী দোলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের পুত্র। সে কাউনিয়া কলেজের ছাত্র।

পুলিশ শনিবার দিনভর অভিযান চালিয়ে নিজ পাড়া গ্রামের আতিকুর রহমান (২২) বাবলু সরকার বাবু(২০) গঙ্গা নারায়ণ গ্রামের আল-মামুন (২১) রেজাউল হাসান রাহি(২১) কে আটক করেছে।

নিহতের মা আবেদা বেগম বাদী হয়ে ৮ জন কে আসামি ৫ জন কে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ জানান দিনভর অভিযান চালিয়ে ৪ যুবক কে আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শনিবার বিকালে থানায় একটি মামলা দায়ের করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!