গাইবান্ধার পলাশবাড়ীতে প্রসুতি ও নবজাতককে হত্যার অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে অব্যাহতি, বেতন ভাতা বন্ধ এবং তদন্ত কমিটি গঠন।
পড়ুন>>পলাশবাড়ীতে চিকিৎসার নামে প্রসুতি মা ও নবজাতক শিশুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
পলাশবাড়ীতে প্রসুতি মা ও নবজাতককে চিকিৎসার নামে বাসায় নিয়ে গিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পত্রে ডা: সাবরিনা পারভীন সভাপতি ডা: জাকিয়া সুলতানা ডা: আফরুজা খানম,নাছিম সুপারভাইজার, ইসরাত জাহান মনিরা মিড ওয়াইফ ও ডা: রাহাত আল আল রাজীব আবাসিক মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই সাথে সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম ঝর্নাকে কর্মস্থল হতে সাময়িক অব্যাহতি প্রদানসহ বেতন ভাতাদি বন্ধ রাখা হইল।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার মামলা
উল্লেখ্য- ৩ এপ্রিল ২০২৩ জনস্বার্থে বাদি হয়ে পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
Leave a Reply