ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সৌদিতে রাষ্ট্রদূতের কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে

সৌদিতে রাষ্ট্রদূতের কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদিতে রাষ্ট্রদূত-ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সৌদি কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী রিয়াদে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের ১০ জন রাষ্ট্রদূতসহ ৪০ জন কূটনীতিক যোগ দেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।খবর বাপসনিঊজ।

বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক জাতীয় কমিশনের মহাসচিব আহমেদ আলবিলাদ, ওআইসির সাংস্কৃতিক, সামাজিক বিষয়ক পরিচালক লাউচিন রাজুই ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কূটনৈতিক কোরের ডিন জিবুতির রাষ্ট্রদূত দায়া আদদীন বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. সুহেল এজাজ খান, নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহিয়া লাওয়াল, স্পেনের চার্জ দ্যা এফেয়ার্স রিকার্ডো মর সোলা।

বক্তারা, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতিতে অবদান রাখায় বাংলাদেশের প্রশংসা করেন। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর নিজ নিজ ভাষায় শিক্ষা গ্রহণ ও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার কথা তুলে ধরেন।

ভাষার বৈচিত্র্য যেকোনো দেশের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করে তারা নিজ নিজ ভাষার চর্চা বৃদ্ধির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা ও বৈচিত্র্য বজায় রাখার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভাষা আন্দোলনের কথা ও মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে বলেন, বাঙালি জাতি মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল।

তিনি বলেন, মাতৃভাষা রক্ষার দাবীতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত।

বাংলাদেশের রাষ্ট্রদূত, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাতৃভাষা বাংলা রক্ষা করার বিষয়ে বাঙালি জাতির অবদানের কথা বিদেশীদের কাছে তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, দ্রুতই পৃথিবী থেকে বিভিন্ন ভাষা হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য। মাতৃভাষা রক্ষায় তিনি পৃথিবীর সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে রিয়াদস্থ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের (ইংরেজি শাখা ও বাংলা শাখা) শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন।

এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি তথ্যচিত্র ও ১২টি ভাষায় একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করা হয়।

এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

দূতাবাসে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৌদি আরব সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এরপর রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদিতে রাষ্ট্রদূতের কূটনীতিকদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩