দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনির্বাণ লাইব্রেরির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনির্বাণ লাইব্রেরির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনির্বাণ লাইব্রেরির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনির্বাণ লাইব্রেরির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফেব্রুয়ারি ২০২৩ দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অনির্বাণ লাইব্রেরির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, প্রভাত ফেরী,আলোচনা সভা,অনির্বাণ মিলনায়তনের নাম করন, শিক্ষক সম্মাননা, স্কুল ড্রেস বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।

২য় পর্বে অনির্বাণ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে ছিল সকল অতিথি বৃন্দ অনির্বাণের প্রতিষ্ঠাতা সভাপতি কালিদাস চন্দ্র চন্দ্র স্যারের নামে মিলনায়তনটি নামকরণের উদ্বোধন।

এরপর মঞ্চে অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বিনিময়।এ পর্বে অনির্বাণের সম্মানিত সভাপতি রহিমা আক্তার সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব: সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের জনাব অশোক মাধব রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়দেব কুমার ভদ্র, ডি আই জি ও প্রতিষ্ঠাতা অনির্বাণ লাইব্রেরি, জনাব মাসুদ করিম, এ্যডিশনাল ডি আই জি, খুলনা, জনাব রবিউল ইসলাম,পুলিশ সুপার,খুলনা রেলওয়ে, সংবর্ধিত শিক্ষক কালিদাস চন্দ্র,অব: উপাধ্যক্ষ অশোক ঘোষ,শিক্ষক যামিনী সরকার, শিক্ষক হরেকৃষ্ণ দাশ, অব: অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক সভাপতি সমীরন দে,এ্যড বিপ্লব কান্তি মন্ডল, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রবীন শিক্ষক মহাদেব হরি সহ অনেকে।

এসময় গুনী শিক্ষক কালিদাস চন্দ্র স্যারকে সকলে সংবর্ধনা প্রদান করা সহ আরো ৪ জন প্রবীন শিক্ষক যামিনী সরকার,মহাদেব হরি, সুবোল চন্দ্র ঘোষ ও সমীরন দে স্যারদের জনাব আইয়ুব আলী মোড়লের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এরপর এপিএস গ্রুপের চেয়ারম্যান জনাব হাসিব উদ্দিনের সৌজন্যে ৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের উদ্বোধন করা হয়।

মনিরুদ্দিন কল্যান ট্রাস্টের সহায়তায় ২১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি,সনদপত্র ও অতিথিদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

সর্বশেষ অনির্বাণ শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!