কাউনিয়ায় মহাসড়কের ধারে হাত-পা বাঁধা বস্তাবন্দী অজ্ঞাত যুবক সঙ্গাহীন অবস্থায় উদ্ধার
- আপডেট সময় : ১১:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৩৬৫ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ জুম্মার এলাকায় রংপুর -কুড়িগ্রাম মহাসড়কের (আর-কে) ধারে হাত-পা বাঁধা বস্তাবন্দী অজ্ঞাত যুবককে সঙ্গাহীন অবস্থায় মঙ্গলবার রাতে পুলিশ উদ্ধার করেছে। কে-বা কাহারা ওই যুবক মহাসড়কে ধারে ফেলে গেছে তার এখনো হদিস মিলেনি।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে উপজেলার মীরবাগ জুম্মারপাড় নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের (আর-কে)পাশে গলা পর্যন্ত বস্তায় ভরা অজ্ঞাত এক যুবক কে সঙ্গাহীন অবস্থায় মঙ্গলবার রাতে পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
পরে পুলিশ কে খবর দিলে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে হাত-পা বাঁধা বস্তায় ভরা অজ্ঞাত যুবক কে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে।
পরে অজ্ঞান অবস্থায় ওই যুবক কে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদকর্মী সহ বিভিন্ন লোকজন সঙ্গাহীন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের ছবি ফেসবুকে পোস্ট করলে নিমিষেই তা ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।
তবে এ রির্পোট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি এবং তার জ্ঞান ফিরেনি।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন খবর পেয়ে তিনি ঘটনা স্থলে গিয়ে রাস্তার ধারে হাত-পা বাঁধা গলা পর্যন্ত বস্তাবন্দী পরে থাকা সঙ্গাহীন অবস্থায় পরিচয় হীন ওই যুবক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় জানতে পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























