ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ভূরুঙ্গামারীতে বেড়েছে সব ধরণের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০ ৯০৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্ব গতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে দুই সপ্তাহের বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়।

এতে পানিতে তলিয়ে নষ্ট হয় শত শত হেক্টর জমির বিভিন্ন জাতের সবজি।  বন্যা পরবর্তী এর প্রভাব পড়তে শুরু করেছে উপজেলার বিভিন্ন হাট বাজারের সবজির দোকান গুলোতে। ফলে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম।  সবজি কিনতে হিম শিম খাচ্ছে করোনায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিন মজুর ,নিম্ন আয়ের সাধারণ মানুষ গুলো।

গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজি কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। আর কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বৃদ্ধি পেয়েছে সবজির দাম বলে জানিয়েছেন বিক্রেতারা। অপর দিকে বিভিন্ন অযুহাতে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা এমন অভিযোগ ক্রেতাদের।

শনিবার  (১১ জুলাই) সরজমিনে উপজেলার সবচাইতে বড় বাজার ভূরুঙ্গামারী হাটে গিয়ে দেখা গেছে কাঁচা মরিচ (দেশি ছোট গোলটা) বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকা, অন্যান্য জাতের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি।

প্রতি কেজি পটল ৪০ টাকা, বেগুন  ৫০ টাকা, ঢেঁড়শ  ৪০ টাকা বরবটি প্রতি কেজি ৫০ টাকা, সশা প্রতি কেজি ৩০ টাকা, কচুঁ প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা প্রতি কেজি ৬০ টাকা, কচুর লতি ও ফুল প্রতি আটি ১৫ টাকা, শাক প্রতি কেজি ৪০ টাকা, মিষ্টি কুমড়া  এক ফালি ২০- ২৫ টাকা , লাউ প্রতি পিচ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আদা,রসুন,পেঁয়াজ সহ অন্যান্য জিনিসের দাম অপরিবর্তীত রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, বছরের শুরুতেই আগাম বন্যায় বিভিন্ন জাতের সবজি ২শত ৫৫হেক্টর, পাট ১শত ১২ হেক্টর, বীজতলা ১০৪ হেক্টর ও মরিচ ৪৫ হেক্টর সহ মোট প্রায় ৬০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কৃষি বিভাগের তথ্য মতে আবাদকৃত ফসলের প্রায় ১২.৫০% বন্যার পানিতে নষ্ট হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সর্বরাহ কম থাকায় হয়তো সবজির দাম বেড়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে বেড়েছে সব ধরণের সবজির দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

আপডেট সময় : ১০:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০