কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীরের কাটায় হুমকিতে বাঁধ ও সোলার সেচ প্রকল্প
- আপডেট সময় : ১০:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীরের মাটি অবাধে কাটায় হুমকির মুখে ডানতীর রক্ষা বাঁধ ও সোলার সেচ ব্যবস্থা নির্মাণ প্রকল্প।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীরের মাটি অবাধে কেটে অবাধে চলছে রমরমা মাটির ব্যবসা। এতে হুমকির মুখে ডানতীর রক্ষা বাঁধ ও সোলার সেচ ব্যবস্থা নির্মাণ প্রকল্প।
” ব্ৰহ্মপুত্র নদের তীরের কৃষি জমির মাটি কাটায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সোলার সেচ ব্যবস্থা নির্মাণ প্রকল্পের সোলার প্যানেল পাম্প ও শতকোটি টাকা ব্যয়ে চলমান ব্ৰহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প”
তীরের কৃষি জমি কেটে অবাধে চলছে রমরমা মাটির ব্যবসা। উপজেলার রাজারভিটা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি কাউকে তোয়াক্কা না করে নদী তীর থেকে অবৈধভাবে এসব মাটি কেটে বিক্রি করছে। ফলে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ওই সব এলাকা নদীতে পরিনত হয়ে যাবে।
এতে হুমকীর মুখে পড়বে কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সোলার সেচ ব্যবস্থা নির্মাণ প্রকল্পের সোলার প্যানেল পাম্প ও শতকোটি টাকা ব্যয়ে চলমান ব্ৰহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প, রাজারভিটা ফাজিল মাদ্রাসাসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ও নদী তীরবর্তী জনপদ এবং আবাদী জমি।
“উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে কয়েক দফায় আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েছে রাজারভিটাগ্রামের মানুষ”
রোববার সরেজমিন দেখা গেছে, উপজেলার রাজারভিটা এলাকায় পাউবো বাধের ভিতরে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের সামনে ৩টি জায়গায় নদীর তীর কেটে সারিবদ্ধ ট্রলিতে মাটি নিয়ে যাওয়া হচ্ছে।
এভাবে মাটি কাটা অব্যাহত থাকায় নদীর তীর সংলগ্ন এলাকা সমূহ নদীর পানির সমান হয়ে যাচ্ছে। এতে সামান্য পানি বৃদ্ধির সাথে সাথে এসব জমি নদীর সাথে মিশে গোটা এলাকা নদীতে পরিনত হবে মর্মে এলাকাবাসীর অভিযোগ।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, একটি পয়েন্টে আশাদুর রহমান, শামিউল আলম সপ্নীল, মিঠু মিয়া ও বিদ্যুৎ মিয়া তাদের ভটভটি (ট্রলি) দিয়ে মাটি কেটে অবাধে বিক্রি করছে।
ট্রলিতে মাটি কাটার ছবি উঠাতে দেখে ইউনুছ আলী, সহ বেশ কয়েকজন এগিয়ে এসে বলেন, নদীর এই তীরটি আমাদের গ্রামের প্রটেকশন হিসাবে কাজ করছে। এছাড়াও সরকারীভাবে দেয়া সোলার সেচ ব্যবহার করে আমরা বিভিন্ন রকম ফসল উৎপাদন করছিলাম।
এভাবে তীর থেকে মাটি কেটে নিলে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করবে। এতে হুমকীর মুখে পড়বে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সেচ প্রকল্প।
এতে কুড়িগ্রাম জেলার সদর, উলিপুর ও চিলমারী উপজেলার চরাঞ্চলে পোর্টেবল সেচ ব্যবস্থা এবং সেচ এলাকা সম্প্রসারণ কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ৫ কিউসেক সোলার সেচ নির্মাণ প্যানেল ক্ষতিগ্রস্থ হবে।
এছাড়া ক্ষতির আশংকায় পড়বে শতকোটি টাকা ব্যয়ে চলমান ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা প্রকল্প, বিভিন্ন স্থাপনাসহ নদী তীরবর্তী জনপদ ও সরকার ঘোষিত নৌ- বন্দর পুনঃস্থাপনের পরিকল্পনা।
এলাকাবাসী কয়েক দফায় নদী, কৃষি জমি ও বিএডিসি চর উন্নয়ন সোলার প্যানেল পাম্প ভাঙ্গন প্রতিরোধ কল্পে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু প্রতিকার না পেয়ে রাজারভিটা গ্রামের মানুষ হতাশ হয়ে পড়েছেপ।
থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. মাহফুজার রহমান বলেন, এই এলাকায় সরকারী ভাবে প্রায় কোটি টাকা ব্যয়ে কৃষকদের কৃষি কাজে ব্যবহারের জন্য তিনটি সোলার সেচ প্রদান করা হয়েছিল।
এই সোলার সেচ তিনটি রক্ষক আশাদুজ্জামান, ডালিম ও সপ্নীল।অথচ তারা নিজেরাই মাটির ব্যবসায় নিয়োজিত। এখান থেকে মাটিকাটার ফলে সোলার তিনটিসহ ডান তীর রক্ষা প্রকল্প হুমকীর মুখে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























