গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের
- আপডেট সময় : ১১:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৩৪০ বার পড়া হয়েছে
গোল্ডেন প্লাস পেয়েও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরবের।এবার সে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন প্লাস পেয়েছে।
তার স্বপ্ন প্রকৌশলী হওয়ার, কিন্তু সাধ থাকলেও সাধ্য নাই। জন্মের ১ বছর পরেই গৌরবের বাবা মারা যান। তার পর মায়ের স্বপ্ন পুরণ করার জন্য দারিদ্র্যতার মধ্যে ও পড়ালেখা চালিয়ে গেছেন।
নাটোরের সিংড়া উপজেলার ৫নং ওয়ার্ড বাজারের
মৃত গোবিন্দ চন্দ্র সাহার পুত্র গৌরব চন্দ্র সাহা। মা কামনা রানী সাহা একজন গৃহিণী। স্বামী মারা যাবার ১৬ বছর কেটে গেছে। স্বজনদের সহযোগিতায় কষ্ট করে সংসার চালাচ্ছেন। কিন্তু সন্তানের চাহিদা পুরণ করতে পারেননি। অভাব অনটনের মাঝে কামনা রানী তার ভাইয়ের কাছ থেকেও সংসারের খরচ নিতে হয়। জীর্ণ শীর্ণ ঘরে বসবাস করতে হয়।
মামা সুবল সাহার কিছুটা খরচ দেন বিধায় পৌর এলাকার বাজারে হাফ শতক জায়গার উপর টিনশেড বাড়িতে বসবাস করেন।
জানা গেছে, বাবা গৌবিন্দ্র সাহা একসময় বাজারে ব্যবসা করতেন। কিন্তু লিভার জন্ডিসে ২০০৬ সালে গৌরবের বাবা মারা যান।
তার পর থেকে সংসারের অভাব নিত্যদিনের। ভাঙ্গা ঘরে চাঁদের আলো দেখা দিলেও উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চিত গৌরব।
গৌরবের মা তার মেধাবী ছেলের উচ্চ শিক্ষার জন্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























