ইউপি সংরক্ষিত মহিলা সদস্য এস এস সি পাশ করলেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইউপি সংরক্ষিত মহিলা সদস্য এস এস সি পাশ করলেন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :

ইউপি সংরক্ষিত মহিলা সদস্য এস এস সি পাশ করলেন

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
ইউপি সংরক্ষিত মহিলা সদস্য এস এস সি পাশ করলেন

হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আদরী বেগম ২০২২ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় পাশ করলেন।

শিক্ষা অর্জনের কোন বয়স নেই অধ্যাবসায় ও প্রবল ইচ্ছা শক্তি নিয়ে ৩২ বছর বয়সে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্ত্বের সাথে পাশ করেছেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (১,২ ও ৩ ওয়ার্ড) মোছাঃ আদুরী বেগম। তিনি সদ্য প্রকাশিত এস এস সি পরীক্ষার ফলাফলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৫৭ অর্জন করেছেন।

১৪ বিষয়ের মধ্যে ৫ টিতে এ+ ৭ টিতে এ গ্রেড ১ টিতে এ- মাইনাস পেয়েছেন। তার রোল নং ৫৫০৬৫৪ রেজিষ্ট্রেশন নং ২৭০০৮৯৬৮৮৩ তিনি ২ কন্যা সন্তানের জননী। মালয়েশিয়া প্রবাসী স্বামী সৈয়দ আলীর প্রেরণায় তিনি পড়ালেখা শুরু করে সাফল্য অর্জন করেছেন। ইউপি সদস্য আদুরী বেগম বলেন লেখাপড়া করার প্রবল ইচ্ছে ছিল তার অভাব আর বাল্য বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য স্বামী বিদেশে পাড়ি জমান। স্বামীর ইচ্ছায় জনসেবার বাসনা নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটে অংশ বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন।

জনসেবার পাশাপাশি পড়ালেখায় মনোনিবেশ করে এস এস সি পরীক্ষায় পাশ করেন। ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান আদুরী বেগম প্রায় দিন শ্রেণি কক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহন করেন। বয়স বেশি হলেও সহ পাঠিরা তাকে মানিয়ে নিয়ে ছিল।

তার এখন স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার । তিনি তার স্বপ্ন পূরুণে সবার দোয়া কামনা করেছেন। তার পিতা ও স্বামীর বাড়ি হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে। ভোটারদের সব সময় পাশে থেকে খোঁজ খবর রাখায় আদুরী বেগম জনপ্রিয়তা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!