নাটোরে “বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো ” এই শপথ করেছে ৭০০ শিক্ষার্থী
- আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে
নাটোর জেলায় ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’-উল্লেখ করে দৃপ্ত শপথ নিয়েছে ৭০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার(২৪ নভেম্বর ) সকাল দশটায় শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক বলেন, বাল্য বিবাহ শারিরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এই বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্থ হয় সমাজ ও রাস্ট্র। বাল্য বিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।
সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৭০০ শিক্ষার্থী বাল্য বিবাহ বিরোধী শপথ গ্রহন করে এবং বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























