ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষায় অসদুপায়ের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার চাটমোহরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন দুর্গাপূজায় দেশজুড়ে বিজিবির ১০ হাজার সদস্য মোতায়েন আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় সরকার বুড়িচংয়ে সারের ডিলারশিপ নিয়ে এমপির পিএসসহ অন্যদের নাম আসায় দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু সর্বকালের সেরা ফুটবলার বিতর্ক: মেসির ওপর পেলেকে রাখলেন রোমারিও পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড ম্যান সিটির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি স্টিভেন জেরার্ডের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে এমটিও নিয়োগ

কাউনিয়ার বেইলি ব্রীজ গুলশান মোড় রাস্তাটি খানাখন্দে ভরা: দুর্ঘটনা নিত্যদিন

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ১৮৮ বার পড়া হয়েছে

কাউনিয়ার বেইলি ব্রীজ গুলশান মোড় রাস্তাটি খানাখন্দে ভরা: দুর্ঘটনা নিত্যদিন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বেইলীব্রীজ খামারের হাট থেকে গুলশান মোড় ঘুঘুরথান বদ্ধ ভুমি যাওয়ার রাস্তাটি খানাখন্দ ভরা থাকায় দুর্ঘটনা ঘটছে নিত্যদিন।

সরেজমিনে শহীদবাগ ইউনিয়নে গিয়ে দেখা গেছে, বেইলীব্রীজ খামারের হাট থেকে গুলশান মোড় ঘুঘুরথান বদ্ধ ভুমি যাওয়ার রাস্তাটির প্রায় ১কিঃ মিঃ খানাখন্দে ভরা থাকায় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে। স্থানীয় বাসিন্দা সোলেমান আলী আক্ষেপ করে বলেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই শহীদবাগে তিন থেকে সাড়ে তিন শতাধিক সাধারন মানুষ কে পাকিস্তানী হায়েনারা গুলি করে হত্যা ও বহু বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে দিয়ে ছিল। যাদের আত্মত্যাগে বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই ইউনিয়নে স্বাধীনতার ৫১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগে নি। তিন থেকে সাড়ে তিন শত মানুষের আত্ম উৎসর্গের ফলে এই ইউনিয়নটির নাম করা হয়েছে শহীদবাগ। শহীদের স্মৃতি বিজড়িত এলাকার বাসিন্দারা উন্নয়ন চায়। বল্লভবিষু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায় দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙ্গা চুরা, সংস্কার না করায় স্কুল যাওয়া আসায় প্রায় দুর্ঘটনায় পতিত হয় তারা। রিক্সা চালক আঃ রহিম জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রিক্সায় মালামাল বা যাত্রী নিয়ে যেতে দুর্ঘনায় পতিত হতে হচ্ছে তাদের। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উন্নয়নের দিক থেকে পিছিয়ে এএলাকাটি। গত ২বছরেও এই রাস্তাটির সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকা বাসী ।

এব্যাপারে শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান বলেন , রাস্তাটি সংস্কারের ব্যাপারে উপজেলা সমন্বয় সভায় বলেছি, আশা করছি অর্থ প্রাপ্তি সাপেক্ষে সংস্কার হবে।

উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামন জেমি জানান, এই রাস্তাটি ভিলেজ রোড বি গ্রুপে আওতায় রয়েছে। তাই আপাতত রাস্তাটি সংস্কারের বরাদ্দ পাওয়া হয়তো সম্ভব নয়। তবে মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সাথে কথা বলে চেষ্টা করবো বরাদ্দ এনে রাস্তাটি সংস্কার করার। এলাকাবাসী শহীদের আত্মত্যাগে গড়া শহীদবাগ ইউনিয়নের জনগুরুত্বপূর্ন রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “কাউনিয়ার বেইলি ব্রীজ গুলশান মোড় রাস্তাটি খানাখন্দে ভরা: দুর্ঘটনা নিত্যদিন”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ার বেইলি ব্রীজ গুলশান মোড় রাস্তাটি খানাখন্দে ভরা: দুর্ঘটনা নিত্যদিন

আপডেট সময় : ১০:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২