ভূরুঙ্গামারীতে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩০
- আপডেট সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ২১১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলার মোট ৬টি কেন্দ্রে সকাল ১১ ঘটিকায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পর্যায় মোট ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৭ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন। অপর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের দ্বাদশ শাখায় ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮জন।শহীদ সামাদ নগর কেন্দ্রের ভূরুঙ্গামারী মডেল টেকনিক্যাল ও কারিগরি কলেজ ভেন্যুতে এক জন শিক্ষার্থীখে বহিস্কার করা হয়।
মোট ১ হাজার ২৩৪জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন। এবং বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণির অনুষ্ঠিত হয়। কিন্তূ পরীক্ষা শুরুর এক ঘন্টা পর বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিত করে।
পরীক্ষা কেন্দ্র গুলো হলো ভ‚রুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ, সোনাহাট ডিগ্রি কলেজ, ভ‚রুঙ্গামারী ফাযিল মাদ্রাসা, দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল কলেজ ও ভ‚রুঙ্গামারী মডেল টেকনিক্যাল কলেজ।
সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ৬টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে এইসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।তিনি আগামী পরীক্ষাগুলো সুন্দর ভাবে অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























