৩০ এপ্রিল ২০২৪ : আজ সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস
- আপডেট সময় : ০২:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে
৩০ এপ্রিল ২০২৪ : আজকের সকাল ০৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস
আজ (৩০.০৪.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে) পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস:
সিনপটিক অবস্থা: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস: প্রথম দিন (৩০.০৪.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে):
বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৩%। ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ২৭ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় : ভোর ০৫ টা ২৪ মিনিট।
সোমবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪৩ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২.৬° সেলসিয়াস। সর্বোনিম্ম তাপমাত্রা শ্রীমঙ্গলে ২০.০°সেলসিয়াস।
এছাড়া যশোরে ৪১ দশমিক ছয়, রাজশাহী ও ঈশ্বরদীতে ৪১ দশমিক পাঁচ, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক আট, রাঙ্গামাটিতে ৩৯ দশমিক পাঁচ, সাতক্ষীরায় ৩৯ দশমিক তিন, খুলনার কয়রায় ৩৯ দশমিক দুই, বাগেরহাটের মোংলায় ৩৯ দশমিক এক, খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
দ্বিতীয় দিন (০১.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে):
বৃষ্টিপাত: সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: বিরাজমান তাপ প্রবাহ কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে । দেশের পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
তৃতীয় দিন (০২.০৫.২০২৪ তারিখ সকাল ০৯ টা থেকে):
বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহ: বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং দেশের পূবাঞ্চলে তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
তাপমাত্রা: দেশের পূবাঞ্চলে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা সামান্য হ্রাস পেতে। দেশের পূবাঞ্চলে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা: সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তারলাভ করতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















