৩মে আজকের দিনটি কেমন যাবে?
আজ ৩ মে ২০২০, রোববার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনযোগী হলে ভালো হয়। বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো ভালো ফল পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কিছু ঝামেলায় পড়তে পারেন। শুভ রং: সবুজ; শুভ সংখ্যা: ২।
আজ বৃষ রাশির জাতক জাতিকার সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। ঝুঁকি পূর্ণ বিনিয়োগে লোকসানের আশঙ্কা প্রবল। কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতি আশা করা যায়। বয়স্কদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবে।যাত্রা শুভ নয়। শুভ রং: কমলা শুভ সংখ্যা: ২।
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কারও দ্বারা ক্ষতির শিকার হতে পারেন। বাড়িতে হঠাৎ কোনো কাজের লোকের সঙ্কট দেখা দেবে। বাইরে বের হতে জরুরি প্রয়োজন দেখা দেবে, যা আপনাকে কঠিন সমসস্যায় ফেলতে পারে। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ব্যস্ততায় কাটবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজে অর্ডার আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। তবে যাত্রা মোটেই শুভ নয়। পুলিশি ঝামেলায় পড়তে পারেন।শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৩।
কন্যা রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। আজ যানবাহন লাভের যোগ নেই বললেই চলে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো সাফল্য লাভের যোগ রয়েছে।শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। তবে যাত্রা শুভ নয়। শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । বকেয়া বেতন বোনাস লাভের যোগ বলবান। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামবে। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২।
ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অশান্তি আসবে। কোন বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে। কোনো কাজের জন্য প্রশংসা পাবেন। রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ বাহিরে যেতে পারেন, যা আপনাকে শারীরিক কষত বাড়াবে। শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।
মকর রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। প্রবাসীদের কর্মস্থলে চিন্তার উদ্রেক হবে। কোনো কাজেই অগ্রগতি নেই। বাসায় থাকতে থাকতে মানসিক অশান্তিতে ভুগতে পারেন। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।
কুম্ভ রাশির জাতক জাতিকার আয় রোজগার কমে পাবে। বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন। সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।
মীনের জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ সরকারি চাকরিজীবীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে সম্পর্ক ভালো যাবে। পিতার সাহায্য পাবেন। সাংসারিক বিষয়ে পিতৃস্থানীয় কারো পরামর্শ কাজে লাগতে পারেন। যাত্রা শুভ নয়। শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
Leave a Reply