১৬ মে আজকের দিনটি কেমন যাবে আপনার?
- আপডেট সময় : ১১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
১৬ মে আজকের দিনটি কেমন যাবে আপনার?
আজ ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। হঠাৎ করে বিবাহের যোগ প্রবল। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য আশা করতে পারেন।
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্ত কর্মচারীর কারণে কাজে ঝামেলা হতে পারে। কোনো গোপন শত্রুর কারণে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। কোনো জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন।
শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ হঠাৎ করেই কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। শিল্পীদের কাজের ক্ষেত্রে পুলিশী হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজনী কাজে সতর্ক থাকবেন।
শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আজ কর্কটের জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে।
শুভ রং: বাদামি,শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই বোনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে।
শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন।
শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য পেয়ে যাবেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগগ্রতি আশা করা যায়। কোনো আত্মীয়র সাহায্য লাভের যোগ রয়েছে। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে না। সহকর্মীদের কারও অপ্রত্যাশিত বিপদে এগিয়ে যেতে হবে। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবসান হবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















