ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ হতে ৪৮ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের যমুনাশ্বরী, আপার করতোয়া, আপার আত্রাই, পুর্নভবা, টাঙ্গন এবং ইছামতি-যমুনা নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
পাটেশ্বরী (দুধকুমার) +০৮সে.মি., নুনখাওয়া (ব্রহ্মপুত্র) +২২সে.মি., হাতিয়া (ব্রহ্মপুত্র) +২৩ সে.মি., চিলমারী (ব্রহ্মপুত্র) +৩৪সে.মি., ফুলছড়ি (যমুনা) +৩৫ সে.মি.
বাহাদুরাবাদ (যমুনা) +৪৯সে.মি., সাঘাটা (যমুনা) +৩৮সে.মি., সারিয়াকান্দি (যমুনা) +৩২সে.মি.,কাজিপুর (যমুনা) +১৯সে.মি., জগন্নাথগঞ্জ (যমুনা) +৮৭সে.মি., সিরাজগঞ্জ (যমুনা) +৩৮সে.মি., পোড়াবাড়ী (যমুনা) +১১সে.মি., বাঘাবাড়ি (আত্রাই) +১০সে.মি.,
পাটেশ্বরী (কুড়িগ্রাম) ৯৬.০ মি.মি., পঞ্চগড় ৮৭.০মি.মি., কাউনিয়া (রংপুর) ৭২.০মি.মি., কুড়িগ্রাম ৬৭.০মি.মি. , লালাখাল (সিলেট) ৪৮.০মি.মি. এবং কানাইঘাট (সিলেট) ৫২.০।
কোচবিহার (পশ্চিম বঙ্গ) ৪১.০মি.মি., ধুব্রি (আসাম) ৪০.০মি.মি. এবং দিব্রুগড় (আসাম) ৩৩.০মি.মি.।
তথ্য সুত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র;
বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply