ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আটক ৪

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আটক ৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আটক ৪

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আটক ৪
গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস (২০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কোরআন শরীফের একটি পৃষ্ঠার উপর পা রাখা ছবি কমেন্ট করেন।

পড়ুন>> সিলেটে পাথর লুটে ধারাবাহিক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাথর-বালু লুটপাট বন্ধে প্রশাসনের উদ্যোগ

পরবর্তীতে, উক্ত কমেন্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য একটি আইডি থেকে শেয়ার করা হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়।

এই পোস্টটি কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অভিযুক্ত ফেসবুক কমেন্টদাতা আকাশ দাসকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

তবে, আকাশ দাসের বিচারের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে মংলারগাঁও গ্রামের আকাশ দাসের বসতঘর এবং তার আত্মীয় মানিক দাসের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এছাড়া, মাধব রায়ের রেস্তোরাঁ, লোকনাথ মন্দির এবং বাজারের বেশ কিছু দোকানে ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

হিন্দু সসম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই আরাফাত ইবনে সফিউল্লাহ বাদী হয়ে আজ ১৪ ডিসেম্বর এজাহার দায়ের করলে একটি মামলা রুজু করা হয়। ঘটনার তদন্ত ও অভিযানের মাধ্যমে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার থানার মংলারগাঁও (মাস্টারপাড়া) গ্রামের আলীম হোসেন (২০) একই থানার মাঝেরগাঁও গ্রামের সুলতান আহমেদ রাজু (২০),পূর্ব মাছিমপুর গ্রামের এমরান হোসেন (২৬) ও শাহজাহান হোসেন (২১)।

গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সকল ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। কারো উসকানিমূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। যে কোনো ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আটক ৪

আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪