ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৌদি আরবে রাষ্ট্রদূতের বৈঠক

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৪:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৌদি আরবে রাষ্ট্রদূতের বৈঠক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান  এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরবে ইউরিয়া সার কারখানা স্থাপন করতে চায় সরকার। এ জন্য সৌদি আরবের সহযোগিতা চায় বাংলাদেশ।

সৌদি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি দেশটির বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।খবর বাপসনিঊজ।

মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ ও সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের প্রধান নির্বাহী আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে পৃথক বৈঠক করেন সালমান রহমান।

বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন সৌদি বাণিজ্য মন্ত্রী ।

ফেডারেশন অব সৌদি চেম্বার এন্ড কমার্স এবং এফবিসিসিআইয়ের মধ্যে অক্টোবর ২০২২ সময়ে সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।

অনুষ্ঠিত এ বৈঠকে ইতিপূর্বে দুই দেশের মধ্যকার সাক্ষরিত সমঝোতা স্মারক সমূহের কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ হতে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্য মন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সৌদি বাণিজ্য মন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সৌদি বাণিজ্য মন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া একই দিন বিকেলে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিসিক ইন্ড্রাস্টিজ করপোরেশন (এসএবিআইসি) এর সিইও আব্দুল রহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়।

এসএবিআইসির সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন।

পড়ুন>>ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB) এর উপদেষ্টা পরিষদ গঠিত

উপদেষ্টা সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করেন। আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করেন।

এ ব‍্যাপারে এসএবিআইসি সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন। এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এসএবিআইসি এর সঙ্গে আলোচনার জন্য স্বাগত জানান।

উপদেষ্টা সালমান এফ রহমান জনাব আব্দুল রহমান আল-ফাগীকে তার সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের মধ্যে চলমান চমৎকার সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর সম্প্রসারণের পারস্পারিক আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।

এ সকল বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সৌদি আরবে রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৪:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩