সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু হারালেন বিশেষ অঙ্গ
- আপডেট সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু হারালেন বিশেষ অঙ্গ
গাইবান্ধার সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই বন্ধু পুরুষাঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৮ জুন) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজুল ইসলাম (২১) নামে এক যুবকের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন বন্ধু বেলাল হোসেন (২০)। কিন্তু পরবর্তী সময়ে বেলাল হোসেনকে একটি পাটক্ষেত থেকে পুরুষাঙ্গ, শ্বাসনালী ও পেটকাটা অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তার এ অবস্থা করেছে তা জানা যায়নি।
বেলাল হোসেন সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে ও সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদহ ইউনিয়নের তোতা মিয়ার ছেলে। সম্পর্কে তারা বন্ধু।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, বেলাল ও সিরাজুল একই মেয়ের সঙ্গে প্রেম করতেন। বেলাল বিষয়টি জানার পর ঈদের পরদিন বন্ধু সিরাজুলকে তার বাড়িতে দাওয়াত করেন। পরে সিরাজুল এলে কৌশলে তার পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেন। এ সময় সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও বলেন, ঘটনার পর বেলাল বাড়ি থেকে পালিয়ে যান। একইদিন বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের একটি পাটক্ষেতে বেলালকে শ্বাসনালী, পেট ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে এর পেছনে কারা জড়িত জানা যায়নি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা দুজনই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক। তাদের মধ্যে প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব ছাড়াও সমকামিতা থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























