রবিবার (১৬ অক্টোবর ) নিউইয়কের জ্যামাইকার বখতার কাবাব এন্ড পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় । কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবিএম সালেহ উদ্দীন ও নিজাম মফিজুল হোসেইনের উপস্থিতিতে নির্বাচনী সভায় ভোলা ডিস্ট্রিক এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন । সভাটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মধ্যদিয়ে অবশেষে প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান ২০২২-২০২৪ সালের ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন । খবর বাপসনিউজ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিশনার এবিএম সালেহ উদ্দিন । তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন কমিশনার নিজাম মফিজুল হোসেইন ।
বিগত কমিটির সদস্যসহ অন্যান্যদের মধ্যে বিদায়ী সভাপতি জিয়া উদ্দীন বাচ্চু উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে গত কয়েকমাস ধরে বিপুল সংখ্যক সদস্যভুক্তির মাধ্যমে বিরামহীন পরিশ্রমের মধ্যদিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন কমিশন এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ নির্বাচন ঘোষণা করেন ।পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অবশেষে নির্বাচন সম্পন্ন করা হয় । নির্বাচনে দু’জন সভাপতি প্রার্থীর একজন এমডি মঈন উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হন।
২০২২-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটিতে মোহাম্মেদ শেখ ফরিদ সভাপতি । আবদুর রাজ্জাক শামীম সহ-সভাপতি, মোহাম্মেদ আক্তার হোসেন সহ-সভাপতি,
মোহাম্মেদ সোহরাব। সহ-সভাপতি- আমিনুল ইসলাম রিংকন। সাধারন সম্পাদক-এমডি মাসুম। সহ-সাধারন সম্পাদক-এমডি কামাল উদ্দিন। সহ-সাধারন সম্পাদক
জেএফএম রাসেল। সাংগঠনিক সম্পাদক-এম এ মাসুদ কবির। সহ-সাংগঠনিক সম্পাদক-আবু সাঈদ। কোষাধ্যক্ষ
-এমডি সামছুদ্দিন।
দপ্তর সম্পাদক- নীরব হোসেন। সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম দুলাল। ক্রীড়া সম্পাদক- মহিউদ্দিন বাবু প্রচার সম্পাদক-এমডি মাসুম (ফুলবাগিচা)। সাংস্কৃতিক সম্পাদক-খাঁ এ এম রহমান। আন্তর্জাতিক সম্পাদক-হাসিব রশীদ। ছাত্র বিষয়ক সম্পাদক- আফরিন নাহার তামান্না। মহিলা বিষয়ক সম্পাদিকা- ডাঃ সারমিন আক্তার সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা – আবদুস সাত্তার মামুন।
কার্যকরী সদস্যগণ হলেন আবদুর রহমান জুয়েল, আবদুর রহমান জুয়েল,এমডি মঈন উদ্দিন, গোলাম মোস্তফা টিটু, এমডি এন মুরাদ, হামিদুর রহমান মাসুম,এমডি মিজানুর রহমান,বিশ্বজিত দে-জিএম ফাহাদ, নীরব মিয়া, ইমরিয়া হাসিব- আফতাব এ লিটন, এমডি আবদুর রাজ্জাক রুবেল, এমডি আকবর আলী, এমডি মারুফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, এনএম মঈনুল ইসলাম।
কার্যকরী সদস্য কার্যকরী সদস্য, নবনির্বাচিত এ কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর রবিবার, সন্ধ্যা ৬টায় নিঊইয়কের গুলশান টেরেস, ৫৯-১৫,৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক অনুষ্ঠিত হবে । এতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ।
Leave a Reply