ভূরুঙ্গামারীতে আমন চারা রোপনে ব‍্যস্ত কৃষক  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে আমন চারা রোপনে ব‍্যস্ত কৃষক  : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

ভূরুঙ্গামারীতে আমন চারা রোপনে ব‍্যস্ত কৃষক 

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধানের চারা রোপনে ব্যস্ত

টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর বৃষ্টির দেখা মেলেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। জমিতে চাষ করা, আগাছা পরিস্কার করা, পানি দেয়া, সার দেয়া সহ নানা কাজে এখন দারুণ ব্যস্ত ভূরুঙ্গামারীর কৃষক।
উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বর্ষায় সেচ বিহীন কম খরচে আমন ধান চাষ করে লাভের স্বপ্ন দেখেন কৃষকরা । গতবারের চেয়ে তুলনা মূলক বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা পুরোদমে আমন ধান চাষ শুরু করতে পারেন নাই। অন্যান্য বছর এই সময় আমন ধান লাগানোর কাজ প্রায় সম্পন্ন হয়ে যায়।কিন্তু এবছর প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টি হওয়ায় ও প্রচন্ড খরায় আমন ধান চাষে পিছিয়ে যাওয়ায় উপজেলা কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ‍্য মাত্রার এক চতুর্থাংশও এখন পর্যন্ত অর্জিত হয়নি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও এখনও পর্যন্ত  মাত্র ১ হাজা হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।
উপজেলার পশ্চিম ছাট গোপাল পুর গ্রামের কৃষক আবদুল মজিদ জানান চলতি মৌসুমে তিনি ৪ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করবেন। বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন। এখন বৃষ্টিতে ধান লাগাতে পেরে দারুণ খুশি তিনি।
কৃষক আলম হোসেন বলেন, বৃষ্টির পানির উপর নির্ভর করে আমরা আমন চাষ করে থাকি। অনেক দিন পর এই বৃষ্টির নাগাল পেয়েছি। আমার প্রায় তিন বিঘা  জমিতে বৃষ্টির পানি জমেছে। আমন ধান চারা রোপণের উপযোগী করতে  জমি চাষ করছি।
পাইকেরছড়া ইউনিয়নের কৃষক ও পাওয়ার টিলার মালিক গফুর মিয়া জানান, জমিতে বৃষ্টির পানি জমায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। পাওয়ার টিলার দিয়ে কৃষকের এক বিঘা জমি একবার চাষ করতে ২৫০ টাকা করে  নিচ্ছেন বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক  জানান, বৃষ্টি না হওয়ায় রোপা আমন লাগাতে পারেননি অনেক কৃষক। এখন আর কৃষকের সেই সমস্যা নেই। আশা করি আমন চাষের লক্ষ্য মাত্রা পূরণ হবে। এছাড়াও কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!