প্রতিক্ষার অবসান শেষ: ১৭ বছর পর দেশে তারেক রহমান ঢাকায় পৌঁছালেন
- আপডেট সময় : ১২:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৯৫০০ বার পড়া হয়েছে
প্রতিক্ষার অবসান শেষ: ১৭ বছর পর দেশে তারেক রহমান ঢাকায় পৌঁছালেন
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান।
পড়ুন>>মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে বোমা হামলায় নিহত ১
বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডন থেকে ঢাকার পথে রওনা দেন তিনি। একই ফ্লাইটে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী।
তারেক রহমানের আগমন উপলক্ষে ভোর থেকেই বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এই গাড়িতেই তিনি পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে তিনি কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিকেল ৪টা ১০টা থেকে প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকবেন। সেখান থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাওয়ার কথা রয়েছে তার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























