ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান

পা দিয়ে লিখেই জিপিএ ৪.৫০ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শাহজাহান

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

পা দিয়ে লিখেই জিপিএ ৪.৫০ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শাহজাহান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পা দিয়ে লিখেই জিপিএ ৪.৫০ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শাহজাহান

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর নেওয়াজি বিএল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরিক্ষায় শারীরিক প্রতিবন্ধী শাহজাহান পা দিয়ে লিখেই বিজ্ঞান বিভাগে জিপিএ- ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে । অভাব,দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে প্রতিহত করে এবং দৃঢ় মনোবল ও ইচ্ছাশক্তিকে বুকে ধারণ করে শাহজাহান স্বপ্ন দেখে উচ্চ শিক্ষিত হওয়ার।

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রী মো. ফরিদুল হক ও রাশেদা বেগম দম্পত্তির ঘরে জন্ম হয় শারীরিক প্রতিবন্ধী মো.শাহজাহান শেখের। ছয় ভাইয়ের মধ্যে শাহজাহান তৃতীয়।

জন্মের পর শারীরিক প্রতিবন্ধী শাহজাহানকে নিয়ে পরিবারে চিন্তার অন্ত ছিলোনা। দুটি হাত থাকলেও সেই হাতে ছিলোনা কোনো শক্তি।

তবে ছোট থেকেই শাহজাহানের খেলাধুলা ও পড়ালেখার প্রতি ছিলো খুব আগ্রহ। তার বড় ভাই মুদি দোকানদার আশরাফের সহযোগিতায় পড়ালেখার সুযোগ হয় শাহজাহানের। অনেক দুর্গম পথ অতিক্রম করে প্রাইমারীর গন্ডি পেড়িয়ে শাহজাহান ভর্তি হয় দুই কিলোমিটার দূরের স্কুল চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়ে।এতো দূরের স্কুলে তার পক্ষে একা চলাচল করা সম্ভব ছিলোনা।তার বড় ভাই আশরাফ প্রতিদিন স্কুলে রেখে আসতো এবং ছুটি হলে নিয়ে আসতো।

শাহজাহানের কষ্টগাথা জীবন কাহিনী বর্ণনা করতে গিয়ে বড় ভাই আশরাফ আবেগ আপ্লুত হয়ে বলেন, বাড়ির পাশে প্রাইমারী স্কুল হওয়ায় তেমন কষ্ট করতে হয়নি কিন্তু হাই স্কুল অনেক দূরে হওয়ায় পাঁচটি বছর আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।

প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যাওয়া এবং বিকেলে ছুটি হলে নিয়ে আসা ছিলো অনেক কষ্টকর। তবুও আজ আমি খুশি কারন যেখানে অনেক সুস্থ্য সবল ছাত্ররা হাত দিয়ে লিখেই ফেল করেছে সেখানে আমার ভাই পা দিয়ে লিখে ভালো রেজাল্ট করে সবার মুখ উজ্জ্বল করেছে।

শাহজাহানের বাবা মো.ফরিদুল হক বলেন,আমাদের অভাবের সংসারে ছেলেদের পড়ালেখা করানোর কথা চিন্তাই করতে পারিনি। তার উপর শাহজাহান ছিলো জন্মগত ভাবেই শারীরিক প্রতিবন্ধী। ওর ইচ্ছা আর ওর বড় ভাইদের প্রচেষ্টায় পড়ালেখা করানো সম্ভব হয়েছে। ওর স্যাররাও অনেক সহযোগিতা করেছে।

শাহজাহানের মা রাশেদা বেগম বলেন, আমার প্রতিবন্ধী ছেলেটা ছোট থেকে অনেক কষ্টে পড়ালেখা করে ভালো রেজাল্ট করেছে। ওর বাবা কাঠ মিস্তিরির কাজ করে ওকে কিভাবে পড়ালেখা করাবে তা নিয়েই চিন্তা করছি।

এই চিন্তা শাহজাহানের মাঝেও পরিলক্ষিত হচ্ছিলো। বড় হয়ে কী হতে চায় এই প্রশ্ন করলে সে কিছুক্ষণ নিশ্চুপ থেকে উত্তর দেয় আমি প্রতিবন্ধী। বাইরে পড়ালেখা করার সামর্থ আমার নাই। দেখি কতোদূর পর্যন্ত পড়ালেখা করতে পারি।

চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিউল আলম বলেন, দুই তিন বছর আগেও এই স্কুলে প্রতিবন্ধীদের পড়ালেখার কোনো পরিবেশ ছিলোনা। সেই সময়ে শাহজাহান অনেক কষ্ট করে পড়ালেখা করেছে।তার ভাই প্রতিদিন বাইকে করে রেখে যেতো আবার স্কুল ছুটি হলে নিয়ে যেতো। ছেলেটা অনেক মেধাবী। স্কুল থেকে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছি। পরিবার থেকে আরেকটু সুযোগ পেলে ছেলেটা হয়তোএ প্লাস পেতো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পা দিয়ে লিখেই জিপিএ ৪.৫০ পেয়েছে শারীরিক প্রতিবন্ধী শাহজাহান

আপডেট সময় : ১১:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪