পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা শুক্রবার ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে এসএম ইমদাদুল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, সদস্য মোঃ সুলতান মাহমুদ,জাফরী নেওয়াজ চন্দন,অনিক নেওয়াজ চম্পল, শাহাদাৎ হোসেন ডাবলু, শেখ ইমাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, শেখ বেনজীর আহম্মেদ লাল, সরদার ফারুখ আহম্মেদ, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, তুষার কান্তি মন্ডল, এ্যাড ইকরামুল ইসলাম সহ আরও অনেকে।এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন>>তাহিরপুরে অবৈধ ভারতীয় মোটরসাইকেল বিক্রি চক্র ও মাদক ব্যবসায় পুলিশ সদস্য
বক্তারা বলেন, ইউনিয়নসহ সকল পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই আমার লোক বা অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবেনা। প্রকৃত নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাদের কমিটিতে আনতে হবে। কোন প্রকার ব্যতিক্রম ঘটলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে শুক্রবার বিকালে ডাকবাংলোয় পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে, পৌর বিএনপির নেতা সেলিম রেজা লাকির সঞ্চালনায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, সদস্য মোঃ সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন, অনিক নেওয়াজ চম্পল, পৌর বিএনপির কামাল আহমেদ সেলিম নেওয়াজ জিয়াউদ্দিন নায়েবসহ জেলা ও পৌর বিএনপির অনন্য নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























