সুনামগঞ্জের তাহিরপুরে দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। দেখার কেউ নেই।
দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার ও মেরামত না করায়, সুনামগঞ্জ জেলার উপর দিয়ে সদ্য বয়ে যাওয়া পাহাড়ি পানির চল এবং ভারি বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে।
কোথাও কোথাও অনেক কাঁচা রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এসব রাস্তাঘাট করে মেরামত বা সংস্কার করা হবে তা জানেন না এলাকাবাসী।
পড়ুন>>টাঙ্গাইলের মধুপুরে নৈশ বাসে দুর্ধর্ষ ডাকাতি
গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙ্গে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে হয়ে উঠেছেন রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ ও স্থানীয় এলাকাবাসী।
এমনি একটি এলাকা সুনামগঞ্জের অবহেলিত জনপদ তাহিরপুর। স্বাধীনতার ৫২ বছর পার হলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ছোয়া তেমন ভাবে লাগেনি তাহিরপুর উপজেলায়।
অথচ তাহিরপুর উপজেলা থেকে সরকার প্রচুর পরিমান রাজস্ব পাচ্ছে প্রতি বছর। যে সরকার এসেছে তারাই নিজেদের আখের গোঁচাতেই ব্যাস্ত থাকে যার ফলে এ উপজেলার দিকে কারো নজর নেই।
যেন দেখার কেউ নেই। তবে বর্তমান সরকারের ক্ষমতায় মোটামুটি বেশ কিছু রাস্তার কাজ হয়েছে। কিন্তু সেগুলোর পরবর্তীতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
নতুন করে সংস্কার করা হচ্ছে না। এতে রাস্তা পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এরকম ভাবেই তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও বাঁশতলার একটি রাস্তা তৈরি হয়েছে মরণ ফাঁদে ।
পড়ুন>>ছাগল পালনে স্বাবলম্বী হচ্ছেন কুড়িগ্রামের চরাঞ্চলের নারীরা
উপজেলার ব্যাবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, তাহিরপুর সদর ইউনিয়ন, ৩টি শুল্ক ষ্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,৩ টি কলেজ ও ছোট ছোট অর্ধশতাধিক গ্রামের জনসাধারণ চলাচল করে এ সড়ক দিয়ে।
চারাগাঁওয়ের এ রাস্তাটি দিয়ে এ উপজেলা ছাড়া আরও ৪টি উপজেলার মানুষের যাতায়াত করে। বিশ্বরপুর, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার জনগণের কাটা হয়ে দাড়িয়েছে এ রাস্তাটি।
এছাড়াও গুরুত্বপূর্ণ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাহিরপুর-বাদাঘাট সড়ক হয়ে লালঘাট, বাঁশতলা, বাগলি রাস্তা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে কোন রোগী হাসপাতালে নেয়া যাওয়া যাচ্ছে না।
এছাড়াও উপজেলা বিভিন্ন সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। সর্বস্তরের চলাচলকারী জনসাধারণ, শিক্ষক, ছাত্র- ছাত্রী, অভিভাবকগণ বলেন-এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না।
চারাগাঁও বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী জানান, চারাগাঁও বাঁশতলা রাস্তাটি আসা যাওয়ায় একমাত্র রাস্তা। সমস্ত রাস্তায় ভাঙ্গা ও গর্ত থাকায় যাতায়াতে মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর মাল পরিবহনে অতিরিক্ত টাকা খরচ দিতে হচ্ছে।
চারাগাঁও গ্রামের সাদ্দাম নামের একজন জানায়, আমরা এ রাস্তা দিয়ে সুনামগঞ্জে বিভিন্ন প্রয়োজনে প্রায় দৈনিক যেতে হয়। খুব দ্রুত কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই যেন আমাদের এ সমস্যা সমাধান করেন।
চারগাঁওয়ের মেম্বার হাসান জানায়, পাহাড়ি ঢলে এ রাস্তাটি সহ ব্রিজ ভেঙ্গে গেছে এতে বিপাকে পড়েছে এলাকার লোকজন। ময়মনসিংহ থেকে ঘুরতে আসা এক পর্যটক জানান, কলমাকান্দা থেকে টেকেরঘাট যাতায়াতের রাস্তা যদি ভালো হয়।
তাহলে পর্যটক এদিকে যেতে পারবে আমি নিজে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম অনেক কষ্ট হয়েছে। সরকারের কাছে এবং ক্ষুদ্রতম কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। দ্রুত কলমাকান্দা থেকে টেকেরঘাটের রাস্তা সংস্কারের দাবি জানাই তাহলে তাহিরপুরে ময়মনসিংহ থেকে প্রতিদিন এই পর্যটকরা যেতে পারবে।
রাস্তায় বেহাল দশার কারণে পর্যটকরা এদিকে যেতে ভয় পায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘুরতে আসা পর্যটক ফয়সাল আজম অপু বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি তাহিরপুর পর্যটন নগরী দেখার জন্য। কিন্তু রাস্তার যে বেহাল দশা, দ্বিতীয়বার আসার আগে দশবার ভাবতে হবে।
কেউ যদি আসতে চায় তাকে সত্যটা তুলে ধরতে হবে, সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়, পর্যটন নগরী তাহিরপুরের রাস্তার সংস্কার উন্নয়নের কাজ জরুরী ভিত্তিতে পড়ার দাবি।
প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসে তাহিরপুরের শিমুল বাগান, বারিকের টিলা, নীলাদ্রি সহ উপজেলার বেশ কয়েকটি পর্যটক স্পট। পর্যটকদের একটাই অভিযোগ যোগাযোগ ব্যবস্থা ভালো না।
তাই কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাবো দূরত্ব পর্যটন নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য।
ব্রাহ্মণ গাঁও গ্রামের এক অধিবাসী জানান, যেখানে আমরা স্মার্ট বাংলাদেশে বাস করছি।কিন্তু যোগাযোগ ব্যবস্থা দেখলে মনে হয় এখনো পড়ে আছি মধ্যযুগে। বেশ কিছুদিন আগে তাহিরপুর উপজেলার ব্রাহ্মণ গাঁও গ্রামে মধ্যরাতে হামলার ঘটনা ঘটে। এতে গুরুতরে আহত হন এক মহিলা।
যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় ঠেলাগাড়ি দিয়ে রাত দুটার সময় উপজেলাতে নিতে হলো। প্রতিনিয়তই ডেলিভারি রোগীর সহ গুরুতর আহত রোগীদের কে ঠেলাগাড়ির মাধ্যমে উপজেলা হাসপাতালে নিতে হয় তার মধ্যেও অনেক ভোগান্তির শিকার হতে হয়।
Leave a Reply