সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব মোঃ আতাউর রহমান আলতাব মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
দাখিলকালে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলা পদ্ধতি চালু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
মানুষ পরিবর্তন চায় তাই উপ-নির্বাচনে এ উপজেলার জনগন লাঙ্গলকেই বেঁচে নিবে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া,
জেনে নিন>>সমৃদ্ধি ও মডেল বাংলাদেশের রূপকার প্রেসিডেন্ট এরশাদ
৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আকলিছ আলী, জাপা নেতা আবুল খায়ের সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply