ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা: তৃণমূল জাগরণে নতুন প্রত্যয়

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা: তৃণমূল জাগরণে নতুন প্রত্যয়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা: তৃণমূল জাগরণে নতুন প্রত্যয়

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা: তৃণমূল জাগরণে নতুন প্রত্যয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার কুরর্কী গ্রামে নিজে সদস্য ফরম গ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ-সভাপতি শহিদ তালুকদার ও বাবুল আক্তার বকুল সিকদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম মুন্সী, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল কাদের মোল্লা এবং খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলামিন মোল্লা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পড়ুন>>বিউটি অব ঝিনাইগাতী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কৃষ্ণচূড়া গাছ রোপণ

বক্তব্যে মো. জাহিদ মোল্লা বলেন, “বেগম খালেদা জিয়ার অদম্য নেতৃত্ব ও তারেক রহমানের দূরদর্শিতাই এ দেশের তারুণ্যের প্রেরণা। বিএনপির পতাকার ছায়াতলেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। গত ১৭ বছর ধরে জনগণের ভালোবাসাই আমাদের রাজনৈতিক শক্তির মূল উৎস হয়ে আছে, যা স্বৈরাচারের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে।”

তিনি আরও বলেন, “তৃণমূলই আমাদের প্রকৃত শক্তি। প্রতিটি সদস্যই দলের প্রাণশক্তি। তাই সদস্য ফরম যেন কোনোক্রমেই ক্ষমতাসীন দলের অনুসারীদের হাতে না পড়ে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

পড়ুন>> পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে -আমিরুল কাগজী

জাহিদ মোল্লা বিএনপির ৩১ দফাকে আগামীর রাষ্ট্রগঠনের রূপরেখা হিসেবে উল্লেখ করে বলেন,
“জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে মানুষের সেবা করতে। যাদের জনভিত্তি নেই, তারাই কেবল অপপ্রচারে ব্যস্ত।”

আলোচনা শেষে সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের হাত থেকে নতুন সদস্য নবায়ন ফরম গ্রহণ করেন মো. জাহিদ মোল্লা। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দও একে একে সদস্য ফরম গ্রহণ করেন।

অনুষ্ঠানটি ছিল দলের সাংগঠনিক ঐক্য, স্বচ্ছতা ও নবপ্রজন্মকে সম্পৃক্ত করার এক সক্রিয় পদক্ষেপ। নেতারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি চৌহালীতে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং গণমানুষের কাছে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীতে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা: তৃণমূল জাগরণে নতুন প্রত্যয়

আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫