চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ভুরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব বিভাগের শত শত শিক্ষার্থীর জন্য বোর্ড কর্তৃক পরীক্ষার জন্য প্রদত্ত কয়েক হাজার প্রশ্নপত্র সেটের প্যাকেট পাঠিয়ে দেয়। এসব প্যাকেট থেকে প্রশ্ন সর্টিং এবং যাচাই-বাছাই করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন প্রতিবেদন কর্মকর্তাকে দায়িত্ব দেন। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।

গত বুধবার(২১/০৯/২২) তিন কর্মদিবসের সময় দিয়ে শোকজের জবাব দিতে বলা হয় ওই শোকজ পত্রে। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিধি মোতাবেক ইউএনও দীপক কুমার দেব পরীক্ষার ব্যাপারে সব ধরনের চিঠি ইস্যু করেছেন। তারপরেও কোনো গাফিলতি আছে কি-না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইউএনওকে শোকজ করা হয়েছে। তাকে জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তীতে করণীয় ঠিক করা হবে। গত বুধবারই ইউএনওকে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।এ ব্যাপারে জানতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে একাধিবার মোবাইলে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।[ সুত্র শিক্ষা .কম ২৩/০৯/২২]

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!