কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা

কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে
কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে

 

 

কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে

 

 

কুড়িগ্রামে ছেলের বিষ মেশানো খাবার খেয়ে পিতার মৃত‍্যু; মা ও ভাই হাসপাতালে।
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে বিষ মিশ্রিত খাবার খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী ও আরেক ছেলে বর্তমানে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) রাতে। নিহতের নাম মহর উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মহর উদ্দিন, তাঁর স্ত্রী মমিনা বেগম এবং ছেলে মজিবর রহমান একসঙ্গে রাতের খাবার খান। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিন মারা যান।

 

 

নিহতের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন, তাঁর সৎপুত্র মোজাম্মেল হক ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিষ মিশিয়ে দেন। রান্নার পর তিনি কিছুক্ষণের জন্য আঙিনায় বের হলে, সেই সুযোগে বিষ মেশানো হয় বলে অভিযোগ করেন তিনি। এই হত্যার সুষ্ঠু বিচারও দাবি করেন তিনি।

পড়ুন>> চিলমারীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১৪

 

নিহতের মেয়ে ফাতেমা জানান, তাঁর বাবা সম্প্রতি ৪ শতাংশ জমি বিক্রির জন্য তাঁর কাছ থেকে বায়না হিসেবে ১০ হাজার টাকা নেন। কিন্তু বাকি ১০০ শতাংশ জমি নিজের নামে দলিল করে নিতে চেয়ে ব্যর্থ হয়ে মোজাম্মেল বাবাকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ করেন তিনি।

 

 

স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!