এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ডের
- আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ডের
এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ কথা জানান।
তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ে এ প্রস্তাবনা দিয়েছি। এখন মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে রুটিন প্রকাশ করতে পারব।
জানুন>>জেনারেশন জেড ; Generation Z; Gen Z কি?
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।
তবে ৭ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না। অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হওয়া হামলায় প্রশ্নপত্র রাখা ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়।
এ জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























