উত্তরাঞ্চলের নদ নদী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস
- আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের নদ নদী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস
উত্তরাঞ্চলের নদ নদী সমূহের পানি সমতল সম্পর্কিত পূর্বাভাস এবং বন্যা সতর্কীকরণ বার্তায় জানানো হয়,
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ ঘন্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে, এ সময়ে দেশের উত্তরাঞ্চল নদীসমূহের পানি সমতল সময়ে বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
উত্তরাঞ্চলের কাউনিয়া পয়েন্টে (তিস্তা) বিপদসীমার +০৫ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): চিলমারী (কুড়িগ্রাম) ১১৫.০, কুড়িগ্রাম ৮২.০, রাজশাহী ৭৮.০, পাটেশ্বরী (কুড়িগ্রাম) ৭১.০, গাইবান্ধা ৬০.০ এবং কাউনিয়া (লালমনিরহাট) ৫৩.০।
গত ২৪ ঘণ্টায় দেশের সংশ্লিষ্ট উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): পাসিঘাট (অরুণাচল) ১৪৬.০, দিব্রুগড় (আসাম) ৬৭.০ এবং কুচবিহার (পশ্চিম বঙ্গ) ৫০.০।
তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, পানি ভবন, ঢাকা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















