ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিওবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রির লাভের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর মেরি স্কলোডোভস্কা-কুরি ফেলোশিপ লাভ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ফার্মেসির গ্র্যাজুয়েট ফাতেমা স্বর্ণা।

তিনি ২০১৯ সালের ডিসেম্বরে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ২০২৩ সালের নভেম্বরে আইএইএ মেরি স্কলোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে তিনি অক্সফোর্ড ইউনিভিার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম শুরু করেন।

পড়ুন>>
রেডিওবায়োলজিতে মাস্টার অফ সায়েন্স একটি এক বছরের কোর্স। রেডিওবায়োলজি বা রেডিয়েশন অনকোলজিতে গবেষণায় আগ্রহী কিংবা এই বিষয়ে বিশেষ জ্ঞান প্রয়োজন এমন পেশাজীবীদের জন্যই এই কোর্সটি ডিজাইন করা হয়েছে।

ভার্সিটি অফ অক্সফোর্ড বিশ্বের প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্ববিদ্যালয়টির রয়েছে একটি সমৃদ্ধ অ্যালামনাই নেটওয়ার্ক। যেখানে রয়েছেন এই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া সম্পন্ন করা আড়াই লাখের বেশি সাবেক শিক্ষার্থী। এই নেটওয়ার্কে রয়েছেন ১২০ জনের বেশি অলিম্পিক পদক জয়ী, ২৬ জন নোবেল বিজয়ী এবং ৩০ জনেরও বেশি বৈশ্বিক নেতা।

মেরি স্কলোডোভস্কা-কুরি ফেলোশিপটি মূলত পারমাণবিক শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী-পুরুষের সমান ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে প্রদান করা হয়ে থাকে। এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে পারমাণবিক সংশ্লিষ্ট ক্ষেত্রে লেখাপড়া এবং আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার সহায়তায় ইন্টার্নশিপ করার সুযোগ লাভ করেন।

এই ফেলোশিপ শিক্ষার্থীরা টিউশন ফি এবং থাকা খাওয়ার সুবিধা নিশ্চিত করে থাকে। ফেলোশিপটি অফার করার ক্ষেত্রে শিক্ষার্থী কি বিষয়ে পড়াশোনা করেছেন, ভৌগলিক অবস্থান, ভাষাগত বৈচিত্র্যসহ অন্যান্য অনেকগুলো বিষয় বিবেচনায় নেওয়া হয়।

মেরি স্কলোডোভস্কা-কুরি ফেলোশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের অনেকগুলো অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেয়। স্বর্ণা ২০২৪ সালের মার্চ মাসে অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এই ফেলোশিপ প্রাপ্তি বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফাতেমা স্বর্ণা।

তিনি বলেন, এই ফেলোশিপ অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পাওয়া মজবুত অ্যাকাডেমিক ভিত্তি কাজে লেগেছে। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।”

তিনি আরো বলেন যে, এই ফেলোশিপ পাওয়ার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটি তাকে বিভিন্নভাবে সহায়তা করেছে।

ফাতেমা স্বর্ণার এই সাফল্য নারী ক্ষমতায়ন, উৎকর্ষ সাধন এবং বৈশ্বিক নেতৃত্ব তৈরির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন। সেই সাথে তিনি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর
৪ ডিসেম্বর ২০২৪ তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ফেলোশিপ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই

আপডেট সময় : ০৯:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪