আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা
- আপডেট সময় : ০৭:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২২০৩১ বার পড়া হয়েছে
আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার (৪মে ২০২৬) বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
পড়ুন>> নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ: পলাতক ভাতিজার বিরুদ্ধে মামলা
উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠ ও জলাশয়ে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন নদীবন্দরে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


















