ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ নভেম্বর: আজ টিভিতে যা দেখবেন বিস্তারিত রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ডোমারে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু তানজিদ ও তাওহিদের রেকর্ড জুটিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের লড়াই বিটিআরসির চেয়ারম্যান পদে ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা

আগামি সপ্তাহ থেকে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৩১৪ বার পড়া হয়েছে

আগামি সপ্তাহ থেকে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামি সপ্তাহ থেকে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ শিক্ষা মন্ত্রালয়ের  ২২ আগস্ট এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।এর আগে সোমবার বিকেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

চলমান পরিস্থিতিতে  শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই দিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। এখন থেকে  শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। অনেক বাবা-মা কর্মজীবী, তাদের ছুটির দিনে সন্তানদের ছুটি হওয়া প্রয়োজন। তাহলে কমবয়সী শিশুদের নিয়ে বাবা-মা সময় কাটাতে পারেন। সেজন্য শুক্র ও শনিবার আমার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। সপ্তাহের বাকি পাঁচদিন ক্লাস চলবে। তবে, শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এমনিতেই আগামী শিক্ষাবর্ষ থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করার পরিকল্পনা ছিলো। সেটি অনুমোদন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বাকি পাঁচদিন শিক্ষা কার্যক্রম চলবে। আমরা আমাদের রেমিডিয়াল ক্লাসেস থেকে শুরু করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে যে পরিকল্পনা করেছি সেগুলো আমরা পাঁচদিনের মধ্যে করবো। আমরা ছয়দিনে যা করতাম তা আমরা পাঁচদিনে করার চেষ্টা করবো।

শিক্ষা প্রতিষ্ঠানের সময় পরিবর্তন হবে কী-না সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের ক্লাসের সময় এখন পরিবর্তন হচ্ছে না। আপাতত সময় যেটা আছে সেটাই থাকবে। বেশি অসুবিধা হলে সেটি আমরা বিবেচনা করবো। আমরা এ মুহুর্তে এটি বদলাচ্ছি না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামি সপ্তাহ থেকে শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ

আপডেট সময় : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২