সুনামগঞ্জে লাল তীরের উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে লাল তীরের উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড

সুনামগঞ্জে লাল তীরের উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
সুনামগঞ্জে লাল তীরের উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ

অর্থনৈতিক ভাবে প্রাণীসম্পদ উন্নয়নে দেশের প্রথম গবেষণাভিত্তিক একমাত্র বেসরকারী প্রতিষ্ঠান লাল তীরের উদ্যোগে সুনামগঞ্জে উদ্যোগতা সৃষ্টি করনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন কর্মী পোষ্ট ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল বুধবার সকালে লালতীরের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিই এর সহযোগিতায় পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল আউয়াল ভূইয়ার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইরাস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষক সম্পাদক নিগার সুলতানা কেয়া। তিনি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি জোরদার করনে খামারিদের উৎসাহিত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুবক-যুবতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিটি এলাকায় সফল উদ্যোগতা তৈরিতে আমাদেরকে কাজ করতে হবে৷ এব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস৷ উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ফিল্ড কো.অর্ডিনেটর পার্থ কুমার পাল, স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্পেশালিষ্ট মোঃ আতিকুর রহমান এরপর কম্পিউটার স্কিনে নানান তথ্য উপাত্ত তুলে ধরেন, মোঃ শাহাদাৎ হোসেন৷ আইডিএ এর মোঃ আসাদুজ্জামান (বিপ্লব) এর সঞ্চালনায় খামারিদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ আলম, সৈয়দ আলম, রমজান আলী, আব্দুল হক, মামুন, জেসমিন আক্তার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন লাল তীরের সিলেট এরিয়া ম্যানেজার সোহেল তালুকদা, সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার সৈয়দ আহমদ৷ শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল হান্নায়ান, গীতা পাঠ করেন রেবা বৈদ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!