সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনধারা, নিজস্ব সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার সংগ্রামের বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মন পাখি’ শিরোনামের একটি ভিন্নধারার চলচ্চিত্র। সিনেমাটির মূল কাহিনি ও পরিচালনার দায়িত্বে রয়েছেন টিনা খান। এতে সাঁওতালদের দৈনন্দিন জীবনযাপন, সম্পর্কের জটিল সমীকরণ এবং প্রতিকূলতার মাঝে টিকে থাকার মানবিক লড়াইকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

 

পড়ুন>>১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

চলচ্চিত্রটিতে প্রধান জুটির চরিত্রে অভিনয় করছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী। নিজের অভিজ্ঞতা নিয়ে সনি রহমান বলেন, ক্যারিয়ারে অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করলেও এমন ব্যতিক্রমী প্রেক্ষাপটে এটিই আমার প্রথম কাজ। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন নিয়ে এমন কোনো কাজ আগে হয়েছে কি না আমার জানা নেই। বাস্তবধর্মী এই চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়।

 

নির্মাতা টিনা খান জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে দর্শকদের বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ একটি গল্প উপহার দেওয়াই এই নির্মাণের মূল লক্ষ্য। সিনেমার প্রথম ধাপের চিত্রধারণ ইতোমধ্যে টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের শুটিংয়ে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর পাশাপাশি জ্যাকি আলমগীর, রেবেকা ও আমিন সরকার অংশ নিয়েছেন।

পড়ুন>>লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক

আগামী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি এবং খ্যাতিমান নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও অনেকে যুক্ত হবেন। ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু।

 

এছাড়া অ্যাকশন দৃশ্যের নির্দেশনায় রয়েছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন শওকত আলী ইমন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!