সশস্ত্র বাহিনীকে আধুনিক সরঞ্জাম ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের সুপারিশ
- আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ঢেলে সাজানোর পাশাপাশি বাহিনীর প্রতিটি স্তরে মেধা, দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে আয়োজিত কমিটির এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা এই আশা ব্যক্ত করেন যে, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখবে।
কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আবদুল বাতেন।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ















