সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৮:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সরিষাবাড়ীতে ২০২২- ২০২৩ অর্থ বছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হানিফ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।
সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) হারুন অর রশিদ, মনিটরিং অফিসার খায়রুল আমিন।
এতে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে মাটির স্বাস্থ্যে কি?
মাটির স্বাস্থ্যের গুরুত্ব, জৈব সার কি? জৈব সারের গুরুত্ব ও প্রকারভেদ, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্যাকেট জাতকরণ ও বাজারজাতকরণ বিস্তারিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























