লাভের আশায় চাষ করা সবজিতে এখন উৎপাদন খরচই তুলতে পারছে না কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লাভের আশায় চাষ করা সবজিতে এখন উৎপাদন খরচই তুলতে পারছে না কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী

লাভের আশায় চাষ করা সবজিতে এখন উৎপাদন খরচই তুলতে পারছে না কৃষক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

শীত কালিন সবজি চাষে লোকসানের মুখে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা সবজি এখন কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।সবজির বাজারে মন্দাবস্থা বিরাজ করায়   লাভের বদলে লোকসান গুনছেন কৃষকরা। লাভের আশায় চাষ করা সবজিতে এখন উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, কয়েকদফা বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে যে ক্ষতি হয়েছিল সে ক্ষতি পুষিয়ে নিতে কৃষক চলতি মৌসুমে ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে শীতকালিন সবজি চাষ করেন এবং আলু চাষ করেন ৪৭০ হেক্টর জমিতে ।

উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, হঠাৎ করে সবজির দর পতন হওয়ায় উৎপাদন খরচই তুলতে পারবেন না বলে জানিয়েছেন কৃষকরা। একদিকে নির্দিষ্ট সময় পরে সবজি ক্ষেতে রাখা যায় না, অপরদিকে পঁচনশীল পণ্য হওয়ায় কৃষক কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। ফলে লোকসানের মুখে হতাশগ্রস্ত কৃষকেরা।
২ ফেব্রূয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলার সবচাইতে বড় বাজার ভূরুঙ্গামারী বাজারে গিয়ে দেখা যায়, কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, শিমসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সবজি বাজারে নিয়ে এসেছেন। বেগুনের কেজি ৫থেকে ৮ টাকা, শিম ১৫, ফুলকপি-বাঁধাকপি ২-৩ টাকা পিচ, ধনেপাতা ১০ থেকে ১৫ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, গাজর ১৫ টাকা, টমেটো ১৫ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা,মূলা ২কেজি ৫ টাকা, মিষ্টি লাউ ১টি ২০টাকা, অন্যান্য শাক ৩ আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষক শহিদুল জানান ,দুই বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি আবাদ করেছিলেন। এ জন্য ৩০ হাজার টাকা খরচ হয়েছে। উৎপাদন ভালো হয়েছে কিন্তু বাজারে প্রতি পিচ কপি বিক্রি করতে হচ্ছে ২ থেকে ৩ টাকায়। এতে শ্রমিকের মজুরিও উঠছে না।

আরেক কৃষক জয়নাল জানান দেড় বিঘা জমিতে আলু আবাদ করেছে। ফলন খুব ভালো হয়েছে। কিন্তু প্রতি কেজি আলু ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। এতে লাভ তো দূরে থাক উৎপাদন খরচও উঠবে না।

কাচামাল ব্যবসায়ী আনোয়ার জানান,আড়ত থেকে প্রতি পিচ কপি ৩ বাকায় কিনে ৫ টাকায় ও প্রতিকেজি আলু ১২ টাকায় কিনে ১৫ টাকায় বিক্রি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালিন সবজির বাম্পার ফলন হয়েছে। একি সময়ে সব সবজি বাজারে ওঠায় হয়তো সবজির দাম একটু কম পাচ্ছে কৃষক।

Please Share This Post in Your Social Media

One response to “লাভের আশায় চাষ করা সবজিতে এখন উৎপাদন খরচই তুলতে পারছে না কৃষক”

  1. রাফী সরকার says:

    দুঃখের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!