রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র ও মাদক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র ও মাদক : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র ও মাদক বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন: সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে জখম: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার বঙ্গভবনে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত দরবার হল অস্ট্রেলিয়া জয় অতীত, দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জে মনোযোগী শান্তোয়োঔ শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল খুলনা জেনারেল হাসপাতাল: ২৫০ শয্যার অনুমোদন থাকলেও সাড়ে ৯ বছরেও মেলেনি পূর্ণাঙ্গ সেবা

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র ও মাদক

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

 

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র ও মাদক

 

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এই সময়ের মধ্যে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, ওয়ারীতে ৯১ জন, উত্তরায় ৫৯ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মতিঝিলে ৪৮ জন, গুলশানে ৪৫ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং লালবাগে ৩১ জন রয়েছেন।

পড়ুন>>বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন: সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

এছাড়া গোয়েন্দা বিভাগ থেকে চারজন এবং সিটিটিসি ইউনিট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে দুটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারসহ ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়। মাদকের মধ্যে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল স্কাফ জব্দ করা হয়েছে।

এছাড়া তল্লাশিকালে একটি চাকু, কাঁচি, ব্লেডের অংশ, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের তালিকায় একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউও অন্তর্ভুক্ত রয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক ও অস্ত্রসহ অপরাধীদের ধরতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দ/এ/ন

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!