নওগাঁ জেলার মান্দা উপজেলা জিয়া সংসদের কমিটি অনুমোদন করা হয়েছে।
সোমবার (১২ই জানুয়ারী) বিকাল ৩ টায় নওগাঁ সদর উপজেলা ঢাকা বাস স্ট্যান্ড এর নওগাঁ জিয়া সংসদের কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্র। মো. আবুল কালাম আজাদকে সভাপতি ও মো. জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জিয়া সংসদ এর সাধারণ সম্পাদক মো. শিপলু হোসেন (বাহাদুর), সাংগঠনিক সম্পাদক তারেক রহমানসহ মান্দা উপজেলার জিয়া সংসদ এর নবগঠিত নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply