ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য

ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ

 

 

 

ভূরুঙ্গামারীতে তিন গুদাম থেকে ৮শ বস্তা সরকারি চাল জব্দ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে মধ্যরাতে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে প্রায় ৮শ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে গুদামগুলো পুলিশ হেফাজতে নেয়।

 

 

 

 

বুধবার (১৮ মার্চ) মধ্যরাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের পাশে কাশিম বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

 

 

 

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজি বস্তার চালসহ কিছু স্থানীয় বস্তায় চাল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব করা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে, প্রায় ৮শ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল রয়েছে। অভিযানকালে গুদামের মালিকরা পালিয়ে যায়।

 

পড়ুন>> হাটহাজারীতে মধ্যরাতে প্রবাসীর বাড়িতে দরজা ভেঙেনারী নির্যাতনের চেষ্টা

 

স্থানীয়দের অভিযোগ, এসব চাল ভিজিএফের বরাদ্দকৃত। তা গোপনে পাইকারদের কাছে বিক্রি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, চেয়ারম্যান ও মেম্বাররা পাইকারদের কাছে চাল বিক্রি করে দিয়েছেন। পরে পাইকাররা পরিষদের গুদাম থেকে চাল নিয়ে নিজেদের গুদামে মজুদ করেন। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।

 

 

 

তবে অভিযোগ অস্বীকার করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ইউনিয়নে ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ করা হয়েছে। জব্দ হওয়া চাল কোথা থেকে এসেছে, তা তার জানা নেই।

 

 

 

তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারদের মাধ্যমে বিতরণ হয়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে নয়।

 

পড়ুন>>সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

 

অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, জব্দকৃত চাল সরকারি দপ্তরের। কয়েকটি গুদামে প্রায় ৮শ বস্তা চাল অবৈধভাবে মজুদ করা হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই গুদাম মালিকরা পালিয়ে যায়। বর্তমানে চালগুলো পুলিশি হেফাজতে রয়েছে।

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!