বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
এর আগে গত ৭ জুন বিসিবি পরিচালকদের ভোটে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ার পর স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তবে সেই সময় ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য কাউকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি।
বোর্ড নতুন করে এই গুরুত্বপূর্ণ বিভাগে সদস্য সচিব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হাই-পারফর্ম্যান্স বিভাগের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেন।
সূত্র: যুগান্তর
Leave a Reply