বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের

 

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ গত শুক্রবার (২৮ আগস্ট) তার নির্বাচনি এলাকার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

 

 

দুর্গম এই দ্বীপাঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা এবং যোগাযোগব্যবস্থার নাজুক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাদের দৈনন্দিন দুর্ভোগ ও সমস্যার কথা শুনে এমপি মাসুদ পর্যায়ক্রমে এসব সংকট নিরসনের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

 

পড়ুন>>তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

 

 

দীর্ঘদিন ধরে অবহেলিত চন্দ্রদ্বীপের বাসিন্দারা ড. মাসুদকে নিজেদের মাঝে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্যমতে, অতীতে কোনো জনপ্রতিনিধিকে তারা এভাবে কাছে পাননি। এমনকি স্থানীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বারদেরও এভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সমস্যা শুনতে দেখা যায়নি। জনপ্রতিনিধির এমন উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

 

পড়ুন>>আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

দ্বীপাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর প্রতিশ্রুতি দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এখানকার মানুষ অসুস্থ হলে নদীপথে হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন। জরুরি চিকিৎসাসেবা পেতে যেন আর বিলম্ব না হয়, সেজন্য দ্রুত ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

 

বাউফল উপজেলার এই দ্বীপাঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে এখানকার মানুষের প্রয়োজনীয় সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে এর জন্য এলাকাবাসীর ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।

তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন এমপি মাসুদ। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়ে তিনি বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।” যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!