ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক অরুণ কুমার বসাক কুষ্টিয়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত দুর্গাপূজায় উপকরণের চড়া দাম ও বাজেটের অভাবে বিপাকে প্রতিমাশিল্পীরা বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা কোস্ট গার্ডে ৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর রিয়াদের বিমানবন্দর ও বিমানে হুতি হামলার নিন্দা জানাল কাতার আবুধাবিতে টাইগারদের ইনিংস শেষ তিনশ ছেচল্লিশ রানে রায়গঞ্জে ১.৬ কোটি টাকার সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন রেমিট্যান্স বন্ধের হুমকি রাষ্ট্রবিরোধী ও জনস্বার্থের পরিপন্থি: রিজভী সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, বাংলাদেশি পরিচয়ই মূল লক্ষ্য: মাহদী আমিন

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ফুটবল সমর্থকদের ব্যাপক সাড়া এবং ভালোবাসা নিয়ে মুখ খুলেছেন কুইন সুলিভান। নিয়মিত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের কমেন্টবক্স বাংলাদেশের পতাকায় ভরে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের সমর্থন তাঁর কাছে অবিশ্বাস্য ও অত্যন্ত বিশেষ কিছু। কুইন সুলিভান বলেন, ‘এত বড় সমর্থন পাওয়া এবং যখন এত মানুষ চায় যে আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই অসাধারণ। আমরা আপনাদের সবাইকে ভালোবাসি।’

নিজের পারিবারিক শেকড় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে এই মিডফিল্ডার জানান, তাঁর নানির জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশেই এবং তিনি এখনও সেখানেই বসবাস করছেন। বিদেশে এসে নানার সঙ্গে পরিচয়ের মাধ্যমেই তাঁদের পারিবারিক সম্পর্কের সূচনা হয়। সাম্প্রতিক সময়ে নিজের এই ঐতিহ্য সম্পর্কে আরও বেশি জেনেছেন ও সম্পৃক্ত হয়েছেন বলে জানান কুইন।

পড়ুন>>সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, বাংলাদেশি পরিচয়ই মূল লক্ষ্য: মাহদী আমিন

পরিবারের বিশেষ অনুপ্রেরণায় বিশেষ করে তাঁর যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশ থেকে পাওয়া এই অকৃত্রিম সমর্থন সম্পর্কে আরও সচেতন হয়েছেন। তাঁর নানি দেশ থেকে বাইরে এসে নানার সঙ্গে পরিচিত হন, আর এভাবেই তাঁদের পারিবারিক শেকড়ের সূত্রপাত। সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে এই মিডফিল্ডার বাংলাদেশের সঙ্গে তাঁর পারিবারিক সংযোগ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কুইন সুলিভানের দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন। দেশের বয়সভিত্তিক সাফের ট্রফি জয়েও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তাঁদের বাংলাদেশের ফুটবলে রাতারাতি জনপ্রিয় করে তুলেছে। দুজনেই রাতারাতি তারকা বনে গেছেন বাংলাদেশের ফুটবলে।

ফুটবল ক্যারিয়ারে কুইন সুলিভান ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিলাডেলফিয়া ইউনিয়নের জুনিয়র গ্রুপে খেলেছেন। পরবর্তীতে ২০২০ সাল থেকে তিনি একই ক্লাবের সিনিয়র দলে যুক্ত হন। বর্তমানে এই মিডফিল্ডার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে নিজের দক্ষতা প্রদর্শন করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের চোখে ভক্তদের অকৃত্রিম ভালোবাসা

আপডেট সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬