ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক পুলিশের কাজে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি এবি পার্টির মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৪ ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪১২০ বার পড়া হয়েছে

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফুলগাজীকে ১-০ গোলে হারিয়েছে ফেনী সদর।
ফেনীতে আনুষ্ঠানিক ভাবে মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর উপজেলা দল ও ফুলগাজী উপজেলা দল। খেলায় ফেনী সদর উপজেলা দল ১-০ গোলে জয়লাভ করে। মঙ্গলবার ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ফেনী কার্যালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।

পড়ুন>> দৌলতপুরে বিয়ে বাড়ীতে দূর্ধষ চুরি

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি। রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য রয়েছে ২০ হাজার টাকার প্রাইজমানি।

প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে ২ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপারকে যথাক্রমে ৫ হাজার টাকা দেওয়া হবে। নতুন সংযোজন হিসেবে ফেয়ার প্লে টিমকে দেওয়া হবে ১০ হাজার টাকা। উদ্বোধন কালে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, আমরা চাই ফেনীর ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে।

মঙ্গলবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল তাদের ম্যাচগুলো ফুটবলের নিয়ম-কানুন মেনে খেলবে। তরুণ প্রজন্মের কাছে ফেনীর ক্রীড়া যেন অনুকরণীয় হয়ে থাকে।

পড়ুন>>তথ্যের বন্যায় সত্য সংবাদ চিনে নেওয়াই বড় চ্যালেঞ্জ

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলার সাথে সম্পৃক্ততার মাধ্যমে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে থাকা সম্ভব।

উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে জেলার ৬ উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। ক গ্রুপে রয়েছে ফেনী সদর উপজেলা, পরশুরাম ও ফুলগাজী উপজেলা, খ গ্রুপে রয়েছে ছাগলনাইয়া উপজেলা, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। টুর্নামেন্টের প্রতিটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে লীগ পর্ব খেলবে।

লীগ পর্ব শেষ করে সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫