পুঠিয়ায় ২১ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:৩০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় ২১ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুঠিয়ায় মিঠুন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন পুঠিয়া থানা পুলিশ। আটককৃত মিঠুন আলী (৩৫), ভালুকগাছি কোনাপাড়ার মৃত হুজুর আলীর পুত্র।
বুধবার (১৬ আগস্ট) থানার অভিযানিক দল উপজেলার ধোপাপাড়া বাজার থেকে গ্রেপ্তার করে ওই মাদক ব্যবসায়ীকে।
জানাযায় মিঠুন আলী ২১ পিস ইয়াবা সহ ধোপাপাড়া বাজারে তার কাছে থাকা মটর সাইকেলের সিটের নিচে ইয়াবা নিয়ে অবস্থান করছে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে একটি আভিধানিক দল এসে, অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ধোপা পাড়া বাজারে কেউ একজন ইয়াবা নিয়ে অবস্থান করছে পরে আমরা সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাই।
মিঠুন আলী নামের এক ব্যক্তির কাছে মোট ২১ পিস ইয়াবা পেলে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























