ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় নবান্ন উৎসব পালিত

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২৫৫ বার পড়া হয়েছে

নওগাঁয় নবান্ন উৎসব পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধানকাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা। নতুন ধানের পিঠাপুলি দিয়ে নওগাঁয় পালন করা হচ্ছে নবান্ন উৎসব।

প্রতি বছরের মতো বুধবার পহেলা অগ্রহায়ণে নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় দিনব্যাপী এই নবান্ন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই সমবায় চত্বরে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ জড়ো হন। নেচে গেয়ে লোকায়ত জীবন ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে তুলে ধরা হচ্ছে গান, নৃত্য ও কবিতার ভাষায় ফসল কেন্দ্রিক জীবনযাত্রা। শিল্পীদের কণ্ঠে কখনও একক, কখনো দলীয় গান। কখনও আবার গানের সঙ্গে সমবেত নৃত্য।

নানা পরিবেশনা ছাড়াও উৎসবে আগতদের জন্য বসেছে পিঠাপুলির মেলা। এ উপলক্ষে বুধবার সকালে শহরের সমবায় চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর আয়োজন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় নবান্ন উৎসব পালিত

আপডেট সময় : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২