ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৭:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দেশজুড়ে এলপিজি ব্যবসায়ীদের ডাকা ১৫ ও ১৬ অক্টোবরের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এই সিদ্ধান্তের কথা জানায়। ধর্মঘট প্রত্যাহারের পাশাপাশি এলপিজির দাম নির্ধারণের লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর গণশুনানির তারিখও ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৯ অক্টোবর এলজিপির দাম নির্ধারণে গণশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সাথে সরকারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, ধর্মঘট প্রত্যাহার না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই হুশিয়ারি প্রদান করেন। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা দাবি আদায়ের লক্ষ্যে ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান হলো।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























