ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিপাকে ক্রিশ্চিয়ানো রোনালদো দিল্লিতে কঠোর নিরাপত্তা: সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় ও অন্তরঙ্গ দৃশ্য না করায় যেসব কাজ ছেড়েছিলেন ৭ তারকা নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে ইন্ডিয়া জোট কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ১০:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী সাহাজুল ফকির

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। এ সময় সাহাজুল দ্রুত পালিয়ে যান।

পড়ুন>>লালপুরে ইভটিজিং এর অভিযোগে আটক -২

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপস করতে রাজি হননি। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে।

পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় একাধিক জনের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। শিশুর বাড়ির পাশে মেছের ফকিরের আস্তানায় নিয়মিত গাঁজা সেবন করতে যায়। গত কয়েকদিন ধরে এ মেছের ফকির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাটি জানাজানি হয়।

এ বিষয়ে শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৌলতপুরে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী বৃদ্ধ আটক

আপডেট সময় : ১০:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫